সিলেটটুডে ডেস্ক

২৩ জুন, ২০১৬ ০১:৩৩

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে ৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে সেতু

সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি মহাসড়কের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের প্যাকেজ ডব্লিউডি-২-এর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ সেতু এবং বক্স পিসি গার্ডার নির্মাণ করা হবে। যৌথভাবে এ কাজটি পেয়েছে ‘সিআর টোয়েন্টিফোর বি’ ও ‘এমবিইএল’। এতে ব্যয় হবে ৯৩ কোটি ৯৫ লাখ টাকা।

সেতু নির্মাণসহ আটটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

আপনার মন্তব্য

আলোচিত