সিলেটটুডে ডেস্ক

২৩ জুন, ২০১৬ ১৭:২২

সুনামগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পৃথকভাবে পালিত

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা, উপজেলাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট নান্টু রায়, এড. হায়দার চৌধুরী লিটন, করুণা সিন্দু চৌধুরী বাবুল, সিরাজুর রহমান সিরাজ, জাফরান কুসুম, মলয় চক্রবর্তী রাজু প্রমুখ।

এদিকে একই সময়ে সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগ পৌরসভা মিলনায়তনে পৃথকভাবে আলোচনাসভার আয়োজন করে। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম শওকত প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত