২৩ জুন, ২০১৬ ২০:১৭
দেশে সম্প্রতিক গুপ্ত হত্যা ও জঙ্গিবাদি কর্মকান্ডের সাথে জামায়াত শিবির জড়িত বলে অভিযোগ করেছেন জাসদ নেতারা। বৃহস্পতিবার নগরীর একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর জাসদ আয়োজিত কর্মঅ সভায় বক্তারা এ কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
সম্প্রতি হাসানুল হক ইনুর নেতৃত্বাধিন জাসদ থেকে আলাদা হয়ে জাসদ নামেই পৃথক আরেকটি দল গঠন করা হয়। নাজমুল হককে যার সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রের ধারাবাহিকতায় সিলেট জাসদেও ভাঙ্গন দেখা দেয়। আজই সিলেটে প্রথমবারের মতো কর্মীসভার আয়োজন করে নবগঠিত জাসদের জেলা ও মহানগর কমিটি।
'ধর্মীয় উগ্রবাদী জঙ্গি জামায়াত শিবিরের গুপ্ত হত্য ও তাদের মদদদাতা বিএনপির ষড়যন্ত্র রুখে দাঁড়াও' আহ্বানে এই কর্মসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ মঞ্জু ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ।
জেলা জাসদ সভাপতি কলন্দর আলীল সভাপতিত্বে ও জেলা ও মহানগর সাধারণ সম্পাদক যথাক্রমে সাইফুল আলম ও নাজাত কবিরের যৌথ পরিচালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দল সিলেটের সভাপতি ধীরেন সিংহ ও ওয়ার্কাস পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকন্দর আলী।
আপনার মন্তব্য