২৪ জুন, ২০১৬ ২২:০৩
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা গুনাপাড়া গ্রাম থেকে জুবেদা খাতুন(৩০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মফিজুল ইসলাম লাশ উদ্ধার করেন। নিহত জুবেদা খাতুন উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া গ্রামের রিয়ান উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়ান উদ্দিন এবং তার স্ত্রী জুবেদা খাতুনের মধ্যে প্রায় ঝগড়া হতো। শুক্রবার (২৪জুন) সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং সকাল ৯টার দিকে রিহান উদ্দিনের স্ত্রী বিষপান করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে বি-বাড়ীয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
শুক্রবার দুপুরে চিকিৎসারত অবস্থায় বি-বাড়ীয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ)এসআই মফিজুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক(বিষ) পান করে মহিলাটির মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অপরদিকে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ সেকশন থেকে অজ্ঞাতনামা একটি অর্ধ গলিত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে সাড়ে ৫ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
আপনার মন্তব্য