২৫ জুন, ২০১৬ ০৩:২২
নগরীর চৌহাট্টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবৈধ কার্যক্রলাপকে কেন্দ্র করে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নিলয় সমাজ কল্যান সংস্থার নেতাকর্মীরা। পরে শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও বেশ কয়েক প্রকার দেশী-বিদেশী মদের বোতল ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের পঞ্চম তলায় দেশী-বিদেশী মদ, গাজা, জুয়াসহ পতিতাবৃত্তি চলে আসছে।
এলাকাবাসী প্রতিবাদ না করায় এই সকল কার্যক্রলাপ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
শুক্রবার এই সকল অপরাধীরা তাদের কুকর্মের সুবিধার্থে কমপ্লেক্সটির সামনের দিক ব্যবহার না করে পাশে পাকা একটি দেয়াল ভেঙ্গে রাতের আধারে প্রবেশ পথ তৈরীর চেষ্টা করে। এতে এলাকাবসী ক্ষিপ্ত হয়ে উঠলে অপরাধীরা পিছপা হতে বাধ্য হয়।
এ ঘটনায় রাতে তাৎক্ষনিকভাবে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান চোহাট্টা এলাকাবাসী ও নিলয় সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
নিলয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খালেদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা মোস্তাক আহমদ, এনায়েত আহমদ, আফম কামাল, জামাল আহমদ চৌধরী, আলমগীর,সুজন, রতু, নিরঞ্জন দে, টিংকু, রাবির, মাসুম, এনা, সজিব, সুমন প্রমুখ।
আপনার মন্তব্য