২৮ জুন, ২০১৬ ০০:৪৮
স্থগিত ঘোষিত সিলেট জেলা ছাত্রলীগের কমিটির সহ-সভাপতি আলী হোসেন মাছুম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে দশটার দিকে সিলেট নগরীর মিরাবাজার বিরতি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। আলী হোসেন একাধিক চাঁদাবাজি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার আলী হোসেন ছাত্রলীগের কাশ্মির গ্রুপের সদস্য।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ আলী হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলী হোসেনের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, আলী হোসেনের গ্রেপ্তারের দাবিতে সম্প্রতি নগরীর উপশহর, মেডিকেল রোড, বাগবাড়িসহ বিভিন্ন এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করে।
আপনার মন্তব্য