বিশ্বনাথ প্রতিনিধি

২৮ জুন, ২০১৬ ০২:১০

‘ঈদের পর ইলিয়াসের সন্ধানে আবারও আন্দোলন’

আগামি ঈদুল ফিতরের পর নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে মাঠে নামার ঘোষনা দিয়েছে সিলেটের বিশ্বনাথ বিএনপি। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইলিয়াসের সন্ধানে আয়োজিত ইফতার ও দোওয়া মহাফিলে উপজেলা বিএনপি একাংশের ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা এ ঘোষনা দেন।

 ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনিপ নেতা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সভাপতি মোজাহিদ আলী এবং প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খান।
প্রধান অতিথির বক্তব্যে মোজাহিদ আলী বলেন, আ’লীগ সরকার ভারতের র’র সঙ্গে আঁতাত করে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রখেছে। চলতি রোজার ঈদের পর সিলেটের মাটি ও মানুষের নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে আমরা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

প্রধান বক্তার বক্তব্যে গৌছ খান বলেন, দলের সঙ্গে যারা বেঈমানী করেছে, যারা দলকে নিয়ে বেঈমানী করছে তাদের ছাড় দেওয়া হবেনা। দীর্ঘ সাড়ে ৪বছরেও খোঁজ মিলেনি আমাদের প্রানের নেতা এম ইলিয়াস আলীর। তার পরিবার, আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মীরা আজও পথের দিকে চেয়ে আছে। কিন্তু সরকার কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর কোন সন্ধান দিতে পারছেনা। আগামি ঈদের পর আমরা ঐক্যবদ্ধাভে আবারও ইলিয়াসকে ফিরে পাবার আন্দোলন করব।

উপজেলা বিএনিপর সহ-সভাপতি হাজী আলতাবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক বশির আহমদ এবং ছাত্রদল নেতা আব্দুর রহমান আজাদের যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান  ও জেলা বিএনপি নেতা আহমেদ নূর উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিএনিপ নেতা ও দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, প্রভাষক মোনায়েম খান, খেলাফত মজলিশ নেতা মাওলানা আব্দুল মতিন, জমিয়ত নেতা হাফিজ শাহেদ আহমদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম, ছাত্রদল একাংশের আহবায়ক শাহ আমির উদ্দিন, ছাত্র জমিয়ত নেতা হাসান বিন ফাহিম, সেচ্চাসেবক দল নেতা তাজ উদ্দিন কিনু, ছাত্রদল নেতা শাহজাহান, শিপন তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত