০৯ আগস্ট, ২০১৬ ১৯:৩৬
বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সফিউল ইসলাম বারিক (৪৫) নামক ওই ব্যক্তি লামাকাজি ইউনিয়নের মোল্লারগাঁওয়ের সামছুন নুরের ছেলে। মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, সিলেট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সফিউল । একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-থ-১৪৭৪) সফিউলের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই দুর্ঘটনার বিষয়টি সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য