২৭ মার্চ, ২০১৫ ১৯:৪৫
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ কলাবাড়ি এলাকা থেকে বিজিবি-৫ ব্যাটালিয়নের হাবিলদার হুমায়ন কবির এর নেতৃত্বে এসব উদ্ধার করা হয়।
অভিযানে মালিকবিহীন ৬শ’৪৯ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৩৬ বোতল বিয়ার ও ১শ’১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক চোরাচালনের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমানিক ১০ লাখ ২৯ হাজার ৭শ’ টাকা হবে বলে জানান হুমায়ুন কবির।
আপনার মন্তব্য