জগন্নাথপুর প্রতিনিধি

১৯ আগস্ট, ২০১৬ ১৪:২১

ছাত্রলীগের ভবন নির্মাণে স্মরণের অর্ধলক্ষ টাকা অনুদান

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভবন নিমার্নের জন্য অর্ধলক্ষাধিক টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বাষির্কী উপলক্ষে  আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই অনুদান প্রদানের ঘোষণা দেন।

তিনি বলেন, ছাত্রলীগ ইতিহাসের সকল আন্দোলনে আছে এবং থাকবে। বাংলার মাটিতে ছাত্রলীগ যেভাবে বেগম জিয়ার অবৈধ জন্মদিনের কেক কাটতে দেয়নি,  তেমনি বাংলার মাটিতে ছাত্রলীগের নেতাকর্মীরা জঙ্গি ও সন্ত্রাসী হামলা হতে দিবেনা। বরং সবার ঐক্যবদ্ধতার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবে।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়ে এবং তার আদর্শকে লালন করে ছাত্র রাজনীতে করতে হবে।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ আলম রিয়াদের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের হুসেনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুব্রত সরকার, যুগ্ম সম্পাদক মিন্টু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ্ শাহেদুর রহমান শাহেদ, সিনিয়র সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি আজমল হোসেন মিটু, শাহান আহমদ, সাধারন সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম সম্পাদক কল্যান কান্তি রায় সানী, পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রসুলগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এসআর দূর্জয়, সাবেক ছাত্রনেতা রাসেল আহমদসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা সুহেল আহমদ, হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা আবু হেনা রণি, মিনার চৌধুরী, মুহিবুর রহমান রাসেল, গোলাম কিবরিয়া, সায়াদ ভূঁইয়া, রনি রাজ, জুয়েল হোসেন, এমডি মুন্না, তানিম আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাহিম হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত