১৯ আগস্ট, ২০১৬ ১৬:৩০
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে মৌলভীবাজারের বড়লেখায় ফলাফল বিপর্যয় ঘটেছে। এখানে ১৭৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১০২৩ জন। এর মধ্যে ৩টি জিপিএ-৫ পেয়েছে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ।
অকৃতকার্য হয়েছেন ৭৬৫ জন। পাশের হার ৫৭%। জিপিএ-৫ না পেলেও গড় পাশের হারে কলেজগুলোর মধ্যে এগিয়ে রয়েছে সুজানগর পাথারিয়া কলেজ। কলেজটির ৯৯জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭৫জন, পাশের হার ৭৬%।
এছাড়া গতবারের মতো এবারো কারিগরিতে শতভাগ ফলাফল অর্জনের পাশাপাশি ৫টি জিপিএ-৫ পেয়েছে উপজেলার একমাত্র কারিগরি কলেজ এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ।
বড়লেখায় ২০১৫ ও ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ এর তুলনামূলক পার্থক্যে দেখা গেছে, ২০১৫ সালে এ উপজেলায় ১৭৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিলো ১২৯১ জন। পাশের হার ছিল ৭৩.৬৯%। ২টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ পেয়েছিল ১০টি জিপিএ-৫ ও ১৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষে ছিল সদ্য জাতীয়করণ হওয়া বড়লেখা ডিগ্রি কলেজ।
এবারের ২০১৬ সালে ফলাফলে ১৭৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১০২৩ জন। পাশের হার ৫৭%। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩জন শিক্ষার্থী। সদ্য জাতীয়করণ হওয়া বড়লেখা ডিগ্রি কলেজের কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
আপনার মন্তব্য