১৯ আগস্ট, ২০১৬ ১৭:০২
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার জন্য আগস্ট বাঙালির জাতির জীবনে সবচেয়ে কালো মাস। এই আগস্টে এরপরেও ঘটেছে অনেকগুলো বড় দুর্ঘটনা।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ চলাকালে তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় বোমা হামলা চালালে নিহত হন ২৪ জন, আহত অনেক অসংখ্য মানুষ।
পরের বছর ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযুগে চালানো হয় বোমা হামলা। এসব ঘটনার জন্য এই মাসকে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অতিবাহিত করা হয়।
এসব কারণে ২১ আগস্ট বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীর বরণ আয়োজন নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। ২১ আগস্টের দিনে এমন কোন আয়োজন না করতে ঐ প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা এম আর জাকের একটি খোলা চিঠি লিখেছেন।
তিনি লিখেছেন:
মাননীয় অধ্যক্ষ সাহেব।
শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বিষয়: আগামী ২১আগষ্ট নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক একজন ছাত্র এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী, আমি ইতিমধ্যে জানতে পারলাম আপনি শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার মাঠে আগামী ২১আগষ্ট একাদশ শ্রেণীর নবীনদের বরন করতেছেন এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, আপনি কি জানেন না আগস্ট মাস শোকের মাস, এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনার পরিবারকে ১৫আগষ্ট হত্যা করা হয়েছে,এবং ১৭ই আগস্ট ৬৩ টি জেলায় একযুগে স্বাধীনতা বিরোধীরা এক যুগে বোমা হামলা চালিয়েছে, ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনা কে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল সেই গ্রেনেড হামলা থেকে সৌভাগ্যক্রমে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও,হায়ানারদের গ্রেনেড হামলা থেকে বাঁচতে পারেননি মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আইভি রহমান সহ অসংখ্য নেতা কর্মী।বাঙ্গালী জাতি যখন শোকে শোকাহত আর সেই সময়ে আপনি প্রতিষ্ঠানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করছেন, এই ধরনের অনুষ্ঠানে সংবাদে আমি সহ শাহবাজপুরের সর্বস্তরের জনসাধারণ হতবাক,আশা করবো জাতীয় শোকের মাসে এই ধরনের চিন্তা ভাবনা থেকে সরে এসে, জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহ শাহাদাৎ বরণকারী সকল শহীদানদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুনামধন্য এই বিদ্যাপীঠকে কলঙ্ক মুক্ত রেখে প্রতিষ্টানেরর ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীলেরর ভূমিকায় অবতীর্ণ হবেন। এবং সেপ্টেম্বর মাসের যে কোন তারিখে অনুষ্ঠানের ব্যবস্থা করবেন।
বিনীত
এম আর জাকের
আহবায়ক
৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগ।
ওই অনুষ্ঠানে বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামলীগ নেতা রফিকুল ইসলাম সুন্দরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানও ও আওয়ামীলীগ নেতা আহমেদ জুবায়ের লিটনও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে উল্লেখ আছে।
আপনার মন্তব্য