১৯ আগস্ট, ২০১৬ ২১:১৮
জগন্নাথপুর পৌর শহরের স্থানীয় জগন্নাথপুর বাজারে টিএনটি রোডে মোজাফ্র মার্কেটে লিজেন্ড ম্যান্স ওয়্যার শপের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় জগন্নাথপুর বাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কেক কেটে লিজেন্ড ম্যান্স ওয়্যার শপের শুভ উদ্বোধন করেন। এ সময় ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুলকে এক নজর দেখতে আসেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সকল শ্রেণী-পেশার উৎফুল্ল জনতা।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব,যুবলীগ নেতা ও ব্যবসায়ী ইব্রাহিম আলী,সাংবাদিক আজহারুল হক ভূঁইয়া শিশু, লিজেন্ড ম্যান্স ওয়্যার শপের স্বত্বাধিকারীর পিতা বিশিষ্ট সমাজসেবক ছালিক মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাজ উদ্দিন লিটন,জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ,পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় রসুলগঞ্জ বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ইসলাম উদ্দিন জসিম,সাংবাদিক এমডি মুন্না,তরুণ সমাজসেবক সাদিকুর রহমান,আব্দুল আহাদ,শহীদুল ইসলাম,মোজাফ্র মার্কেটের পরিচালক সুয়েব আহমদ,ছাত্রলীগ নেতা হাসান আদিল,সারোয়ার চৌধুরী,জুয়েল হুসেন,ব্যবসায়ী অপু গোপ,অনদির গোপ,রঞ্জু,সুমন, লিজেন্ড ম্যান্স ওয়্যার শপের প্রোপাইটর ও পরিচালক লন্ডন প্রবাসী সামাদ আহমদ,ফটোগ্রাফার হুমায়ূন আহমদ ও সাজু প্রমুখ।
এ সময় তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন,আমি জগন্নাথপুরবাসীর ভালবাসায় আমি মুগ্ধ। আমি জগন্নাথপুরেবাসীর কাছে কৃতজ্ঞ। আমি অচিরে ক্রিকেট মাঠে চলে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।যেন আমি আগের মতো দেশের জন্য কিছু করতে পারি।
আপনার মন্তব্য