বড়লেখা প্রতিনিধি

১৯ আগস্ট, ২০১৬ ২২:১৯

বড়লেখায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি নিজামকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অপহরণের পর ধর্ষণ ও হত্যা মামলার এক আসামিকে ধরিয়ে দিতে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। ওই আসামির নাম নিজাম উদ্দিনকে (৩৫), পুলিশ তাকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান (১৯ আগস্ট) শুক্রবার রাত ৯টার দিকে তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে ধর্ষক ও হত্যাকারী নিজাম উদ্দিনকে ধরিয়ে দিতে কিংবা পুলিকে সন্ধান দিতে ছবিসহ বিজ্ঞপ্তি দিয়েছেন।

অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান লিখেছেন-
ছবির লোকটির নাম নিজামউদ্দিন। পিতার নাম জহির আলী, মাতার নাম কইটর @কইতর বিবি সাং কুমারশাইল, থানা বড়লেখা, জেলা- মৌলভীবাজার। সে ১৫ বছর বয়সী একটি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে খুন করেছে।

তাকে ধরিয়ে দিন। তথ্যদাতার নাম-পরিচয় গোপন থাকবে।

০১৭১৩৩৭৪৪৪৪ নম্বরে ফোন করে জানাতে সনির্বন্ধ অনুরোধ করা হলো।

সংবাদ দাতাকে বড়লেখা থানার পক্ষ থেকে ১০.০০০/- (দশ হাজার) টাকা পুরস্কার দেয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই উপজেলার কুমারশাইল গ্রামের এমদাদুর রহমানের মেয়ে রুমা বেগমকে গত ১৭ জুলাই প্রেমিক আমির উদ্দিন ও নিজাম উদ্দিন চা-বাগানের হুঙ্গালটিলা এলাকায় রাতভর ধর্ষণ করেন। পরে আহত অবস্থায় পাশের বেরেঙ্গা চা-বাগানের ব্যবস্থাপকের বাংলোর কাছে ভোররাতে তাকে ফেলে যায়। সেখান থেকে স্বজনরা উদ্ধার করে রুমাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সে মারা যায়। পরদিন ২৫ জুলাই রুমার বাবা বাদী হয়ে বড়লেখা থানায় কুমারসাইল গ্রামের নিজাম উদ্দিনকে ১নং ও প্রেমিক আমির উদ্দিনকে ২নং আসামি করে অপহরণের পর ধর্ষণ ও হত্যা মামলা করেন।

মামলার প্রেক্ষিতে ২নং আসামী আমির উদ্দিনকে মঙ্গলবার (৯ আগস্ট) ভোররাতে সিলেট শহরের কাজীটোলা এলাকা থেকে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য

আলোচিত