২৫ আগস্ট, ২০১৬ ১৫:৫১
মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় আদিত্যের মহাল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল থেকে শুরু করে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আশ্রম পাখিয়ালা হয়ে পুনরায় গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রমে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা পরবর্তীতে আদিত্যের মহাল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমে শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সার্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের উদ্যেগে ৩ দিনব্যাপী কর্মসূচী পালন করা হচ্ছে।
১ম দিন ছিল সন্ধ্যা ৬.১০ ঘটিকায় গীতাপরায়ণ, সন্ধ্যা ৭.০১ ঘটিকায় কীর্তন ও সূচনা সংগীত, রাত্র ০৮-৫১ ঘটিকায় উৎসব বিগ্রহ স্থাপন এবং রাত্র ০৯-০১ ঘটিকায় আনন্দ সর্বকাজে আনন্দ চিত্তমাঝে শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
নানাবিধ অনুষ্ঠানের মধ্যে আজ ২৫ আগস্ট(০৮ই ভাদ্র) ২য় দিন সকাল ০৭-০১ ঘটিকায় ছিল উপজেলার প্রতিটি সনাতনী গৃহে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ স্থাপন সকাল ০৯.০০ ঘটিকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী ১৪২৩ বঙ্গাব্দের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন ও মঙ্গল ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন এবং সম্প্রীতি সমাবেশ। সকাল ১১.০১ ঘটিকায় দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, ১১-৩১ ঘটিকায় মহা প্রসাদ বিতরন এবং দুপুর ১২.০০ ঘটিকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন রনধীর কুমার দেব, উপজেলা চেয়ারম্যান, মোঃ শহীদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশ্বজিৎ পাল, সহকারী কমিশনার (ভূমি) সভাপতি/সম্পাদক বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, সনজয় রায় রাজু, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল পৌর শাখা, এছাড়া বিভিন্ন মালটিমিড়িয়া এবং অলাইন সাংবাদিকবৃন্দ ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় এসে শেষ হয়।
আপনার মন্তব্য