মাধবপুর প্রতিনিধি

২৭ আগস্ট, ২০১৬ ০০:২৭

মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা পাল পাড়া থেকে শুক্রবার সকালে আক্তার হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে ওই গ্রামের আনু মিয়ার ছেলে। থানার এসআই আশীষ কুমার মৈত্র জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার পর থেকে আক্তার হোসেন কে খোজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ওই গ্রামের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত