২৭ আগস্ট, ২০১৬ ১৫:০২
নিখোঁজের ১০ দিন পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৬ আগষ্ট) রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল এএসপি মোহাম্মদ জিয়াউল হক এর নেতৃত্বে জাফলং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
উদ্ধারকৃত ছাত্রের নাম ফুজায়েল আহমদ (১৬)। সে কানাইঘাট উপজেলার ডাকনাইল দক্ষিন গ্রামের ইসরাক আলীর ছেলে এবং শাহপরাণ থানার হাতুড়া গ্রামের ইসলাহুল মুসলিমিন মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র।
গত ১৬ আগস্ট থেকে নিখোঁজ ছিলো ফুজায়েল। নিখোঁজের পর মাদ্রাসা কর্তৃপক্ষ গত ১৭ আগস্ট এসএমপি’র শাহপরাণ থানায় একটি সাধারন ডায়রি (৮০৪/১৬) করেন। এই জিডির প্রেক্ষিতে তদন্ত শুরু করে র্যাব।
ফুজায়েলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৬ আগস্ট সকালে কে বা কারা মুখ-হাত বেঁধে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র বর্তমানে শাহপরাণ থানার হেফাজতে আছে।
আপনার মন্তব্য