বানিয়াচং প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৬ ১৯:৩৩

বানিয়াচংয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারা দেশের ন্যায় বানিয়াচংয়ে ও আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল, কলেজ, সাংবাদিক ও সমমনা দলের নেতাকর্মীদের নিয়ে উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াকে সভাপতি ও বানিয়াচং আম বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়কে সদস্য সচিব করে ৬১ জন বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সহসভাপতি হিসেবে ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই কমিটি এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরীতে কাজ করে যাবে বলে জানিয়েছে সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়া। কমিটির সকল সদস্যদের নিয়ে অচিরেই একটি সভা আহবান করা হবে বলে জানিয়েছেন তিনি। পরে হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব এড.আব্দুল মজিদ খানকে প্রধান করে ১০ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি আরও বলেন, বর্তমান সরকার প্রধান জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিদের নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের মাটিতে জঙ্গিদের স্থান কোনভাবেই মেনে নেয়া যায় না। উপজেলা কমিটির কার্যক্রমকে বেগবান করে সন্ত্রাস ও জঙ্গিবাদের মুলোৎপাঠন করতে বিশেষ ভূমিকা রাখবে এই কমিটি।

আপনার মন্তব্য

আলোচিত