৩০ আগস্ট, ২০১৬ ২২:৩৭
৩১ আগস্ট (বুধবার) শ্রীরামসি গণহত্যার ৪৫ বছর পূর্ণ হচ্ছে। ৪৫ বছরেও এই গণহত্যার স্মৃতি স্মারক এখনো সরকারীভাবে সংরক্ষন করা হয়নি।
১৯৭১ সালের আজকের এই দিনে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে গণহত্যা চালায় পাক-হানাদার বাহিনী ও রাজাকার আলবদরেরা। এই দিনে সকাল আনুমান ১০ ঘটিকায় পাকিস্তানী হানাদার বাহিনী বেশ কয়েকটি নৌকাযোগে স্থানীয় শ্রীরামসি বাজারে আসে এবং রাজাকার বাহীনির সহযোগিতায় এক নিমর্ম হত্যাযজ্ঞ চালিয়ে ছিল।
জানা যায়, স্থানীয় রাজাকার আহমদ আলীসহ বেশ কয়েকজন রাজাকার দ্বারা শ্রীরামসি গ্রামবাসীকে খবর প্রদান করে স্থানীয় শ্রীরামসি হাই স্কুল(শ্রীরামসি স্কুল এন্ড কলেজ)-এ শান্তি কমিটির সভা আহ্বান করা হয়েছে। তখনকার সবাই শান্তির আশায় স্কুলের মাঠে জড়ো হন। আর যারা আসতে দেরি করেন তাদেরকে রাজাকাররা বাড়ি থেকে ডেকে স্কুল মাঠে আনা হয়। পরে পাক হানাদার বাহিনী ১০-১৪ জন করে হাত-পা বেঁধে লাইন ধরিয়ে নিরপরাধে ১২৬ জন লোককে হত্যা করে। আর সেই দিনের হত্যাযজ্ঞ স্মরণ রাখার জন্য ১৯৮৬ সালের ৩১ আগস্ট সর্বপ্রথম শ্রীরামসি আঞ্চলিক শহীদ দিবস পালন করা হয়। পরে স্থানীয় তখনকার যুবকদের সমন্বয়ে শহীদ স্মৃতি সংসদ নামে একটি সামাজিক সংগঠন গঠিত হয়। পরে শ্রীরামসি স্কুল এন্ড কলেজের তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ব স্থাপন করা হয়।
হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাওয়া হুসিয়ার আলী বলেন, আল্লাহ্র রহমতে আমি হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাই। যদি আমি পানিতে লাপ দিয়ে পরতাম না তাহলে হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছেন তাদের মতো শহীদ হয়ে যেতাম। আর সেই দিনের কথা মনে হলে শরীর শিওরে উঠে। আমি শহীদদের স্মৃতি স্মারক সরকারীভাবে সংরক্ষন করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
শহীদ স্মৃতি সংসদের পক্ষ থেকে শহীদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতি বছরের ন্যায় আজ ৪৫ বছর প্রর্দাপনে আয়োজন করা হয়েছে পুস্পস্থপ অর্পন,মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
এবারের আয়োজন সম্পর্কে জানতে চাইলে শহীদ স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন বলেন, রাত ১২টা ১ মিনিটে শ্রীরামসি স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুস্পস্থপ অর্পন করা হবে। সকাল ১০ টায় শহীদদের স্মরণে মিলাদ মাহফিল। ১১ টায় আলোচনা সভা অনুষ্টিত হবে।
আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখবেন,বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম.এ মান্নান,বিশেষ অথিতির বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদসহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ পরে অথিতিবৃন্দ শহীদদের স্মরণে শহীদ স্মৃতি মেধা প্রতিযোগিতার পুরস্কার বিতরন করবেন।
আপনার মন্তব্য