নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০১৬ ১২:০৭

সিলেটে জামায়াতের নিরুত্তাপ হরতাল, জনজীবন স্বাভাবিক

আপিলে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে হরতাল ঢিলেঢালাভাবে পলিত হচ্ছে। সিলেটে কার্যত হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বিভিন্ন উপজেলাগামী বাস। চলছে দুরপাল্লার বাসও।

ভোর থেকে নগরীর জিন্দাবাজার, বন্দর বাজার, আম্বরখানা, চৌহাট্টা সহ প্রধান প্রধান সড়কগুলোতে সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রী কিছূটা কম দেখা গেছে।

এদিকে, সকাল সিলেট নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি কর্মসূচির সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং করতেও দেখা যায়নি জামায়াত-শিবির কর্মীদের।

এসএমপি'র মিডিয়া বিষয়ক কর্মকর্তা মো: রহমত উল্লাহ জানান, হরতালকে কেন্দ্র করে যাতে নগরীতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গতকাল মঙ্গলবার জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর প্রতিবাদে বুধবার সকাল সন্ধ্যা হরতাল ডাকে তার দল জামায়াত।

আপনার মন্তব্য

আলোচিত