৩১ আগস্ট, ২০১৬ ১২:৩৪
হরতালে নাশকতার পরিকল্পনাকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার টুকেরবাজার স্টার কিন্ডারগার্টেন স্কুলে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১১০টি চকোলেট বোমা, সহস্রাধিক লিফলেট ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ফয়জুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তিনি জানান, গ্রেপ্তার ফয়জুর রহমানের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে।
আপনার মন্তব্য