০২ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১৫
অবৈধ উপায়ে সীমানা পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে বিজিবি। সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত মেইল পিলার ১২৫৫ থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির টহল দল বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরারবাজার মাঝেরগাঁওয়ের মৃত বিদ্যা কুমার দাসের ছেলে বিধান চন্দ্র দাস (২৪) এবং দয়ারবাজারের কালিবাড়ির আবদুল জলিলের ছেলে নুর মিয়া (২২)।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এ এস এম লুৎফুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় ওই দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফের ধাওয়া খেয়ে ফের বাংলাদেশে প্রবেশ করে। এসময় তাদের আটক করে বিজিবি।
আপনার মন্তব্য