০৫ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০১
ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিলাল আহমদ(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দোলারবাজার ইউনিয়নের সুতারখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিলাল আহমদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ক্বারী ইন্তাজ আলীর বাড়িতে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। নলকূপ স্থাপনের কাজ করার সময় মিস্ত্রী বিলাল আহমদ বৈদ্যুতিক মোটরের লাইনে স্পৃষ্ট হয়ে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
আপনার মন্তব্য