ওসমানীনগর প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৯

ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত চার

সিলেটের ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। সোমবার রাত ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ফকিরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার ব্রিগেড অফিস সূত্রে জানা যায়, ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রবাসী যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৩৯২৭) সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। গাড়িটি ওসমানীনগরের ফকিরাবাদ এলাকায় আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা (বগুড়া-ট-০২-০০৪১) ট্রাকটির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়েই রাস্তার পাশে খাদে পরে যায়। এসময় ঘটনাস্থলে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ আরো তিন যাত্রী।

দুর্ঘটনার পর শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষনিক আহত ও নিহতদের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে হতাহতরা সিলেট নগরীর সুবিদবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন তাজপুর ফয়ার ব্রিগেডের টিম লিডার মজনু মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত