তাহিরপুর প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০০

তাহিরপুরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার সময় বাদাঘাট ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তার এক বান্ধবীকে নিয়ে বাদাঘাট-গাঘড়া সড়কের দীঘিরপাড় দিয়ে যাওয়ার পথে বাদাঘাট ইউনিয়নের গাঘড়া গ্রামের রেনু মেম্বারের ছেলে হাকিকুল ইসলাম(৩৮) ওই ছাত্রীকে রাস্তায় আটকিয়ে উত্ত্যক্ত করে।

এসময়ে স্থানীয় জনতা হাকিকুলকে আটক করে বাদাঘাট পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির দায়ীত্বে থাকা এএসআই ফরহাদ ঘটনার স্থলে গিয়ে বখাটে হাকিকুল ও কলেজ ছাত্রীকে বাদাঘাট ক্যাম্পে নিয়ে আসেন।

পরে বিকাল ৫ টার সময় র্নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বাদাঘাট পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত কারার অপরাধে হাকিকুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত