০৭ সেপ্টেম্বর, ২০১৬ ২২:২৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৮৩ লাখ ৩৭ হাজার ৩৭৯ টাকা।
বুধবার দুপুরে ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
আলোচনা সভায় যুবলীগ নেতা জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল প্রমুখ।
আপনার মন্তব্য