শ্রীমঙ্গল প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১৫

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ কাঠ জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন স-মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

বন বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। এ সময় মোট ২৬টি স-মিলে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়।

শ্রীমঙ্গল বনবিভাগ সূত্রে জানা যায়, এই অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলাম, বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজেশ চাকমা, সহকারি বন সংরক্ষক শ্রীমঙ্গল, হবিগঞ্জের সহকারি বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান।

দিনব্যাপী অভিযানে শ্রীমঙ্গলের বিভিন্ন স-মিল থেকে মোট ১২১ পিস বিভিন্ন প্রকারের অবৈধ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা বলে স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়।

আপনার মন্তব্য

আলোচিত