০৮ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৩৪
জাতীয় যাদুঘর থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা সম্মাননা পদক অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে আগামী শনিবার বেলা ৪টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারি মাঠে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশকে সফলের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- অবৈধ সরকার কর্তৃক জাতীয় যাদুঘর থেকে শহীদ জিয়ার স্বাধীনতা পদক অপসারণ ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতির নগ্ন বহিঃপ্রকাশ। সরকারের এমন কাণ্ডজ্ঞান হীন কর্মকাণ্ডে জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কোন দেশপ্রেমিক জনতা এই কর্মকাণ্ড মেনে নিতে পারবেনা। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী শনিবার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচীকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
আপনার মন্তব্য