০৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:২৭
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম সিলেটের বিশ্বনাথে আসায় ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদির লুনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর পয়েন্টে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি, যুবদল-ছাত্রদলের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে তাহসিনা রুশদী লুনাকে রশীদপুর পয়েন্ট থেকে দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩ শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল শোভা যাত্রায় রামধানা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
রশিদপুর পয়েন্টের পথসভায় ইলিয়াস পত্মী লুনা বলেন, ইলিয়াস আলীর জনপ্রিয়তায় ঈর্শ্বানীত হয়ে সরকার তাকে গুম করে রেখেছে। মামলা-হামলা চালিয়ে ইলিয়াস আলীর বিএনপিকে ধ্বংস করা যাবেনা। সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী আমাদের মধ্যে শিঘ্রই ফিরে আসবেন।
উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুলহক বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব-নিবাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা জুনেদ আহমদ, বিএনপি নেতা কুদ্দুছ আলী, রইছ আলী, সুমন মিয়া, শামীম আহমদ মেম্বার, আনছার মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, গোবিন্দ মালাকার, যুবদল নেতা সাহেল আহমদ, আবদুর রব, আশক আলী, চুনু মিয়া, আবু সুফিয়ান, রানা মিয়া, সেবুল মিয়া, রেজাউল কবির, বাদশা, আবদুল মান্নান, আইন উদ্দিন, শাহজাহান, প্রবাসী যুবদল নেতা দুলাল আহমদ, মাসুক মিয়া, খোয়রুল, গিয়াস উদ্দিন, ইসলাম, আবদুল হক, ওসমানীনগর যুবদল নেতা নুরুল ইসলাম রেজন, আবুল কালাম, সুন্দর আলী,
জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নাজিমউদ্দিন পান্না, জেলা ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, জেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম, ওসমানীনগর ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ, সদস্য সচিব রায়হান আহমদ, বিশ্বনাথ ছাত্রদলের সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, শেখ ফরিদ, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, লিটন শিকদার, শেখ শাহজাহান, আবদুল বাছির, ইমরান আহমদ সুমন, শিব্বির আহমদ, মোহাম্মদ আলী, প্রবেল মিয়া, রুবেল আহমদ, রুমেল, রাসেল, সুমন, দুলাল, মুমিন, আলী আহমদ, জুবায়ের, রুপন, রাসেল, জুনু, সাইফুল, সেলিম, মামুন, ফখরুল, আতিক, জুয়েল, খায়ের, সুহেল, ফরহাদ,ওসমানীনগর ছাত্রদল নেতা জুয়েল আহমদ, মাসুদুর রহমান, কয়েছ আহমদ, সুয়েব আহমদ, ফয়ছল আহমদ, শাহ রাজু, রেজন আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা একে রাজু, রাসেল আহমদ, আখতার আহমদ, ডালিম, আকরাম, শাহাবউদ্দিন, রাহিম, ইব্রাহিম, আলমগীর হোসেন, সুহাগ, রায়হান, আবজল, ওসমানীনগর কলেজ ছাত্রদল নেতা জুয়েল, রুবেল আহমদ, জে.আই সোহান, সাব্বির প্রমুখ।
আপনার মন্তব্য