ওসমানীনগর প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৮

ওসমানীনগরে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে উপহারগুলো বিতরণ করেন।

তাজপুর ডাক বাংলোয় উপজেলার আ’লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কণা মিয়া, মুক্তিযোদ্ধা ফারুক মিয়া, ওসি আবদুল আউয়াল চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, গোলাম কিবরিয়া, অধ্যক্ষ এনামুল হক সর্দার, আ’লীগ নেতা সায়্যিদ আহমদ বহলুল, চঞ্চল পাল, আরিজ আলী প্রমুখ।

অনুষ্ঠানে দুই উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত