১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৮
সিলেটের গোলাপগঞ্জ থেকে ১২টি একহাজার টাকার জালনোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রানাপিং বাজারে জালনোট লেনদেন করার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
আটককৃতরা হল উপজেলার ডামপাল এলাকার মনোহর আলীর পুত্র গৌছ মিয়া (৫০), ফাজিলপুরের মৃত রহমত আলী পুত্র নিজাম উদ্দিন (৩০), আঃ নূরের পুত্র মোবেল আহমদ(৪০)। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
আপনার মন্তব্য