নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪৭

জিন্দাবাজারে বৈদ্যুতিক খুঁটিতে বিস্ফোরণ-আগুন, আতঙ্ক

নগরীর জিন্দাবাজারে গ্যালারিয়া ও ওয়েস্ট ওয়ার্ল্ড বিপনী বিতানের মধ্যবর্তী বৈদ্যুতিক খুঁটিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ও আগুন লেগে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হলেও ব্যবসায়ীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১১ সেপ্টেম্বর)  বিকেল ৫ টা ২৫ মিনিটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় মানুষের আতঙ্কিত চিৎকার আর দিগ্বিদিগ ছুটোছুটিতে এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরপরই ওই খুঁটিতে আগুন ধরে যায়। ওই দুটি বিপনী বিতানে ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজন দ্রুত শপিং সেন্টার  থেকে বেরিয়ে এসে নিরাপদ স্থানে চলে যান। এসময় আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী।

পরে পার্শ্ববর্তী গ্যালারিয়া শপিং কমপ্লেক্সের ভেতর থেকে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ব্যবসায়ীরা। খবর পেয়ে বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, "এখন এটি বিপদমুক্ত রয়েছে"।

আপনার মন্তব্য

আলোচিত