১২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২০
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা জনতা ব্যাংকের সামনে থেকে ২কেজি গাঁজাসহ মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য আজিজুর রহমান(৪০)কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (১২ সেপ্টেম্বর)সকালে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস,আই)মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ উপজেলার তুলশীপুর গ্রামের আবুল মুসার ছেলে আজিজুর রহমান(৪০)কে আটক করে।
মাধবপুর থানা পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেন।
আপনার মন্তব্য