০২ এপ্রিল, ২০১৫ ২০:২৪
দেশের গুরুত্বপূর্ন সিলেট-তামাবিল মহাসড়কের বিভিন্ন স্থানে খনাখন্দ নিয়ে এলাকাবাসীর অভিযোগ অনেক দিনের। এবার জাফলংয়ের মোহাম্মদপুর থেকে বল্লাঘাট পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ এ প্রতিবাদে অংশ নেয়।
মোহাম্মদপুর থেকে মামার বাজার হয়ে বল্লাঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে দীর্ঘদিন থেকে বেহাল থাকলেও তা সংস্কারের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অল্প বৃষ্টিতেই কাদা জলে একাকার থাকে রাস্তাটি। এছাড়াও প্রায় হাঁটু সমান পানি জমে থাকে দিনের পর দিন। আর ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই চলাচল করছে বিভিন্ন যাবাহন। পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রে পোহাতে হয় চরম ভোগান্তি ।
এমতাবস্থায় রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এলাকাবাসি মহাসড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউপি সদস্য মনোয়ারা বেগম বীণা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ, স্থানীয় ব্যবসায়ী ফয়সল আহমেদ, গফুর আল মামুন, রাসেল আহমেদ রুবেল, পিয়ার আলী, রফিকুল ইসলাম, আকবর হোসেন, মুহিবুর রহমান, সবুজ, শরিফ, কাওসার প্রমুখ।
আপনার মন্তব্য