১৫ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫১
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে ঈদের দিন দুই স্কুল স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। প্রেমের ফাঁদ পেতে এই দুই কিশোরীকে ধর্ষণ করে বখাটেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিজাম উদ্দিন, কবির মিয়া, উজ্জল মিয়া নামের ৩ যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে শহরতলীর চিকনাগুল এলাকার খান বাগানে এ ঘটনা ঘটে।
সিলেট নগরীর পুর্ব শাপলাবাগের একটি কলোনীর বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) ও তার সহপাঠী নগরীর রাজপাড়ার একটি কলোনীর বাসিন্দা কিশোরী ধর্ষিত হয়। তাদেরকে গত মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট এমসি কলেজের সামন থেকে এবং একই দিন বেলা ৩টার দিকে খান বাগান থেকে উদ্ধার করে স্থানীয় জনতা। প্রচুর রক্তক্ষরণের ফলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে গরীর টিলাগড় টিকর পাড়ার আবুল কালামের ছেলে নিজাম উদ্দিন (১৫), শাপলাবাগ ২নং রোডের ১৭নং বাসার নজরুল ইসলামের ছেলে কবির মিয়া (১৭) ও টিলাগড় গোপাল টিলা ২নং রোডের ৬০নং বাসার আজিম মিয়ার ছেলে উজ্জল মিয়া (১৫)কে আটক করেছে পুলিশ।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি জানান, ঘটনাস্থল জৈন্তাপুর থানাধীন হওয়ায় মামলা হবে জৈন্তাপুর থানায়। আমরা আসামীদেরকে জৈন্তাপুর থানায় পাঠিয়ে দিব।
আপনার মন্তব্য