১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৩
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম মিথুন দাশ (১২)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিথুন উপজেলার ফতেহপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হরগোবিন্দ দাশের ছেলে এবং মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া সাংবাদিকদের জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে কাজ করছিল মিথুন। এ সময় বজ্রপাত ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আপনার মন্তব্য