১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১২
সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় মোটর সাইকেল থেকে পড়ে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সুজাতা বেগম (২৬) খাদিমপাড়া ৭নং রোডের ৪ নং বাসার মিনা ভিলার মৃত মকসুদ মিয়ার মেয়ে। তিনি ব্রিটেন থেকে পরিচালিত সামফান ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের মামা ইকবাল হোসেন জুয়েল জানান, বৃহস্পতিবার একটি অনুষ্ঠান মোটরসাইকেলযোগে থেকে ফেরার পথে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় মোটর সাইকেল থেকে পড়ে যান সুজাতা। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের ৪ তলার ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
সকালে এসআই আতিক লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নগরীর বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, এক মোটর সাইকেলে সুজাতা, তার বান্ধবী ও বান্ধবীর স্বামী ইলেকট্রিক সাপ্লাই পৌছার পর হঠাৎ পেছন থেকে পড়ে যান। এতে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর ভাই মাহবুবুর রহমানের কাছে ঘটনার বর্ণনা দেন সুজাতা। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মন্তব্য