১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৮
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনঃবিন্যাস কমিটি সিলেটের ওসমানীনগর উপজেলাধীন উছমানপুর ইউপিকে কেটে নিয়ে বালাগঞ্জ উপজেলার অর্ন্তভূক্ত করায় প্রতিবাদি হয়ে উঠেছে ইউনিয়েনের মানুষ। ইউনিয়নকে ওসমানীনগরে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন কর্মসূচী পালন অব্যাহত রেখেছে তারা।
তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে শুক্রবার বিকেল ৩টা থেকে ইউপির দশটি স্থানে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেন নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ। আগামী ২০ সেপ্টেম্বর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করবেন তারা।
এলাকাবাসী জানান, বালাগঞ্জ উপজেলার ১৪টি ইউপির মধ্যে ৮টি ইউপি নিয়ে নবগঠিত ওসমানীনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় গত বছরের জুলাই মাসে। সিলেট জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের আওতায় রয়েছে ওসমানীনগর এবং বালাগঞ্জ ৮নং। জেলা পরিষদকে সামনে রেখে সীমানা পূননির্ধারণ কমিটি ওসমানীনগর উপজেলাধীন উছমানপুর ইউপিকে বালাগঞ্জ উপজেলার অর্ন্তভূক্ত করে গত ২৩ আগষ্ট এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ক্ষোব্ধ হয়ে উঠেন ইউনিয়নবাসি। ইউপিকে ওসমানীনগরে ফিরিয়ে আনার দাবিতে ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদনসহ বিভিন্ন কর্মসূচী পালন অব্যাহত রেখেছে।
কর্মসূচীর আওতায় আগামী ২০ সেপ্টেম্বর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। এর লক্ষে তারা গণস্বাক্ষর সংগ্রহ করছে।
স্থানীয় আ’লীগ নেতা সায়্যিদ আহমদ বহলুল ও ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক বলেন, ওসমানীনগর উপজেলা বাস্তবায়নে উছমানপুর ইউপির জনগণের ব্যাপক ভুমিকা রয়েছে। উছমানপুর ইউপিকে ওসমানীনগর থেকে কেটে নিয়ে বালাগঞ্জ উপজেলার অর্ন্তভুক্ত করায় এলাকার মানুষের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইউনিয়নকে ওসমানীনগরে ফিরিয়ে আনার দাবিতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাচ্ছি। আশার করি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জনগণের দাবি বাস্তবায়ন করবেন।
আপনার মন্তব্য