নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৫

তারাপুর চা বাগান দখল : রাগীব আলীর অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম শুরুর নির্দেশ

তারপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি প্রতারণার মাধ্যমে দখল ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির দুটি মামলায় মামলায় পলাতক আসামীদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলায় শিল্পপতি রাগীব আলীসহ পলাতক থা্কা আসামীদের অনুপস্থিতেই মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এ আদেশ দেন।

স্মারক জালিয়াতি মামলার অপর আসামী ও তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্তকে স্থায়ী জামিনও প্রদান করেন আদালত।

এই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট রাগীব আলী, তাঁর পুত্র, কন্যা, জামাতা সহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন থেকে আত্মগোপনে চলে যায় রাগীব আলী পরিবার। এরপর কোন এক সময়ে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে তারা ভারত পালিয়ে যান। রাগীব আলীর ভারতে পালিয়ে যাওয়ার তথ্যটি আগেই প্রশাসনের দায়িত্বশীলরা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত