১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৯
বড়লেখার সমাজসেবী সামাজিক সংগঠন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে পরিষদের হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি তাহমীদ ইশাদ রিপন।
এতে সাধারণ সম্পাদক জামিল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, শিক্ষক বদর উদ্দীন আহমদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, সমাজকর্মী জাকির হোসেন মনির, সাবেক কাউন্সিলর কায়সার পারভেজ, ইউপি সদস্য ও যুবশক্তি পরিষদের শিক্ষা ও সমাজসেবা সম্পাদক ফয়সাল আলম স্বপন, প্রবাসী দেলওয়ার হোসেন, ব্যবসায়ী আব্দুর রহমান সহ প্রমুখ।
এসময় বড়লেখা ব্লাড ডোনেশন ক্যাম্পের সভাপতি নুরুল ইসলাম, মানবকল্যাণ ফাউন্ডেশন সভাপতি হাসান আহমদ, যুবশক্তি পরিষদের কার্যকরি কমিটির সদস্য জাহিদুল ইসলাম মতিন, আবুল হাসনাত শরফ, বাকের আহমদ সহ সভাপতি আমিনুল বাবলু, সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম, অর্থ সম্পাদক জামিল হোসেন, নজমুল ইসলাম, সাদিকুর রহমান শাহেদ, ফয়সাল আহমদ, কামাল হোসেন, হিফজুল হোসেন, আলী আহমদ, জেবলু আহমদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিষদের অর্থ সম্পাদক জামিল হোসেনের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনায় তাঁর হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ক্রেস্ট তুলে দেন।
আপনার মন্তব্য