১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৫
সিলেট সদর উপজেলার লামাকাজিতে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার লোকজনের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের ঘটনায় সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মধ্যস্থতায় বিষয়টি সুরাহার উদ্যোগ নেয়া হয়। সোমবার বিকেলে দুই পক্ষকে নিয়ে দুই উপজেলা চেয়ারম্যান বৈঠক করেন। বিবদমান দুটি পক্ষকে নিয়ে শিগগিরই আবার বৈঠক কতরা হবে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
বিকেলের বৈঠকে এসএমপি’র ডিসি ফয়সল মাহমুদ, জালালাবাদ থানার ওসি আখতার হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য