শ্রীমঙ্গল প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৩

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের পোস্ট অফিস রোডস্থ ৯টি মুরগীর দোকানে অভিযান চালিয়ে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, বিএসটিআই এর পরিদর্শক মেসবাহ-উল-হাসান ও শ্রীমঙ্গল থানার এস.আই জাকির হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল হক বলেন, দীর্ঘদিন ধরে মানুষ আমার কাছে অভিযোগ করে আসছিলেন যে এসব মুরগীর দোকানদাররা ওজনে কম দেয়। এই অভিযান এর আগে কয়েকবার করা হয়েছিল। এবার তাদেরকে বলা হয়েছে আবার অভিযান পরিচালনা করতে আসলে তখন আর জরিমানা করা হবে না জেল দিয়ে দেওয়া হবে।

জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানগুলো হল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সালের ৪৭ ধারায় মজুমদার ব্রয়লার হাউসকে ৫০০০ টাকা, ফারজানা পোল্ট্রি হাউসকে ৫০০০ টাকা, জিহান পোল্ট্রি হাউসকে ৫০০০ টাকা, রব চিকেন হাউসকে ৫০০০ টাকা, হাসান বার্ডসকে ৫০০০ টাকা, নিশান ব্রয়লার হাউসকে ৫০০০ টাকা, রিতা চিকেন হাউসকে ৫০০০ টাকা, মিজান ব্রয়লার হাউসকে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই এর “দি স্ট্যান্ডার্ডস অফ ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স ১৯৮২ অ্যাক্ট ২০০১ এর ২৭ ধারায় আল রাইয়ান বার্ড হাউসকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দোকানগুলো থেকে অনুমোদনহীন ওজন মাপার যন্ত্র জব্দ করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত