২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০২
সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজারের সুখী ফ্যাশন হাউজের পার্শ্ববর্তী ভবন থেকে ভারতীয় তীর খেলা নামক জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে কতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৯ টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে পার্শ্ববর্তী ভবনের ৪র্থ তলাতে এ অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে ৬ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. শোভন ব্যাপারী, রমিজ মিয়া, ইমরান হোসেন, জাহিদুল ইসলাম পলাশ, আলমগীর আহমদ ও রনি মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে ভবনের উপরে গোপণে ভারতীয় তীর খেলা নামক জুয়ার আসর চলে আসছিল। কোতোয়ালি পুলিশ বিষয়টি অবগত হলে মঙ্গলবার রাতে অভিযান চালায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হবে।
আপনার মন্তব্য