নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২২

মেজরটিলায় বাসায় চুরি, নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট

সিলেট নগরীর মেজর টিলায় একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে মেজর টিলার ইসলামপুরের র‍্যাব ৯ অফিসের পাশের আবাসিক এলাকার ১০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ সময় এ সময় স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ মূল্যবান আসবাবপত্র লুট হয়েছে  বলে দাবি করেছেন বাসার মালিক ইশতিয়াক রহিম রাজু। 

তিন তলার বাসিন্দা জাহেদ আহমেদ চৌধুরী জানান, তারা বাসায় ছিলেন না, তখনই চুরি হয়েছে। র‍্যাব এর অফিসের পাশে যদি এমন ঘটনা ঘটে তাহলে নিরাপত্তার জায়গা আর কোথায় আছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

বাসার মালিক রাজু জানান, তার বাসার দুই তলা এবং দুই তলায় দুইটি পরিবার ভাড়াটিয়া থাকেন। সোমবার রাতে কোন এক সময় দুটি ফ্ল্যাটেই দরজা ভেঙ্গে চোররা প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। 

তিনি আরো জানিয়েছেন, এ ব্যাপারে তিনি খুব শঙ্কিত এবং তিনি থানায় মামলা করবেন। জানিয়েছেন।

 

আপনার মন্তব্য

আলোচিত