২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০২
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়ায় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনকে সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন।
বুধবার বিকেলে উপজেলা পৌর এলাকায় স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিরেন্দ্র কুমার দে’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবীদ সিদ্দিক আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পাটলি ইউনিয়নরে নবনির্বাচিত চেয়ারম্যাান সিরাজুল হক, সৈয়দ সাব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, প্রবাসী আওয়ামীলীগ নেতা আ.স ম আব্দুল তাহিদ, জগন্নাথপুর পৌরসভার মেয়র(ভারপ্রাপ্ত) শফিকুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবু ঈমানী,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিজন কুমার দে, শ্রমিকলীগ সভাপতি নুরুল হক,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,সহ-সভাপতি এম ফজরুল ইসলাম,কাউন্সিলর দিলোয়ার হোসাঈন, সাংবাদিক শংকর রায়,আব্দুল হাই,অমিত দেব, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন,উপজেলা ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহেদুর রহমান শাহেদ,সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,সাধারন সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মুকিত প্রমূখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।
সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, জগন্নাথপুর উপজেলাবাসী যোগ্য ব্যাক্তির হাতে জনপ্রতিনিধি দায়িত্ব তুলে ধরার ফলে আজ আমরা সুফল পেয়েছি। এমনকি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে জগন্নাথপুর উপজেলাবাসীর ভাবমূতি আলোকিত করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন জাতীয় পর্যায়েও আমাদের জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীর জন্য সুনাম বয়ে আনবেন। তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি সততা ও কর্মদক্ষতার মাধ্যামে এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করে আকমল হোসেনের মতো সুনাম বয়ে নিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আকমল হোসেনকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও ফুলেল তোড়া প্রদান হয়। এছাড়াও নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সাত ইউপি চেয়ারম্যান যথাক্রমে সিরাজুল হক,আরশ মিয়া,শহিদুল ইসলাম রানা,তৈয়ব মিয়া কামালী,শাহ্ আবু ঈমানী ও মোঃ মখলুছ মিয়াকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল তোড়া প্রদান করা হয়।
আপনার মন্তব্য