সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫২

সাতকড়া, অর্থোডক্স ও সিটিসি ব্ল্যাক চায়ের বাজারজাত শুরু

বাংলাদেশ চা বোর্ডের উন্নতমানের সাতকড়া, অর্থোডক্স ও সিটিসি চায়ের বাজারজাত শুরু হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন নিজস্ব চা বাগানে হতে উৎপাদিত চা থেকে এইসব চা তৈরি করা হচ্ছে।

বর্তমানে আকর্ষণীয় মোড়কে  ১০০ গ্রাম ও ২০০ গ্রামের এই চা বাজারে পাওয়া যাচ্ছে। স্বাদে, গন্ধে, গুনে ও মানে অত্যন্ত উন্নতমানের এই চা অতুলনীয়। বাণিজ্যিক মনোভাব নয়, ভাল ও উন্নতমানের চা মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষে চা বোর্ড নতুন এসব চা বাংলাদেশ চা নামে বাজারজাত করেছে।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি এর একান্ত প্রচেষ্টায় এসব চা উদ্ভাবন ও বাজারজাত করা সম্ভব হয়েছে বলে জানায় চা বোর্ড সূত্র।

বাংলাদেশ চা বোর্ডের চা ব্যবস্থাপনা কোষের মহা-ব্যবস্থাপক মোঃ. শাহজাহান আকন্দ জানান, খুব শীঘ্রই ডায়াবেটিক চা ও হ্যান্ডমেইড গ্রিন টি বাজারজাত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত