বিশ্বনাথ প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৮

বিশ্বনাথে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

তবে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের জন্যে এটি প্রথম সভা হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে নির্বাচিত চেয়ারম্যানদের বক্তব্যকালে তারা তাদের নিজ নিজ ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলার পাশাপাশি স্বনির্ভর বিশ্বনাথ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপি নেতা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, দলীয়ভাবে আমাদের আলাদা আলাদা পরিচয় থাকতে পারে কিন্তু মত ও পথের ভিন্নতায় উন্নয়ন বন্ধ হবে না। বিশ্বনাথের উন্নয়নে আমরা (জনপ্রতিনিধিরা) এক হয়ে কাজ করতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নয়নশীল বিশ্বনাথ গড়ে তুলতে চাই।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের উপস্থাপনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন। নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়নের পুন:নির্বাচিত চেয়ারম্যান ও আ’লীগ নেতা ছয়ফুল হক, লামাকাজি ইউনিয়নের পুন:নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়নের পুন:নির্বাচিত চেয়ারম্যান আ’লীগ নেতা আমির আলী, অলংকারী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল, রামাপাশা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আলমগীর হোসেন এবং খাজান্সি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ছাত্রদল নেতা তালুকদার গিয়াস উদ্দিন।

সমন্বয় সভায় উপজেলা পরিষদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. আলী নূর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, সমাজসেবা কর্মকর্তা রফিকুল হক। এ সময় দেকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সংরক্ষিত মহিলা সদস্যগণ ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান আমির আলী ও নব-নির্বাচিত তরুণ চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় প্রভাবে নয় ইউনিয়নের সদস্যদের নিয়ে সমবন্ঠনের মাধ্যমে আমরা আমাদের ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখব। আর এ উন্নয়নের মাধ্যমে আমাদের ইউনিয়নে একটি আমূল পরিবর্তন আনার চেষ্টা করবো।

 

আপনার মন্তব্য

আলোচিত