জগন্নাথপুর প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫১

জগন্নাথপুরের ওসি ও ২ এসআই ‘দক্ষ অফিসার’ নির্বাচিত

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন এবং দুই এসআই মো. আরশাফুল ইসলাম ও আব্দুল সালাম সিলেট রেঞ্জের দক্ষ অফিসার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সিলেট রেঞ্জের ডি.আই.জি মিজানুর রহমান ও অতিরিক্ত ডি.আই.জি নজরুল ইসলাম জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন এসআই মো. আরশাফুল ইসলাম ও আব্দুস সালাম মিয়াকে আগস্ট মাসে ১২ ডাকাতসহ অস্ত্র উদ্ধারের জন্য সুনামগঞ্জ জেলার দক্ষ অফিসারের পুরস্কার তুলে দেন।

এর আগে জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিনকে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসারের পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

এসময় রেঞ্জের অন্তর্ভুক্ত সকল পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত