২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:২৪
সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় ওসমানীনগরের ১০ টাকা কেজি দরে ৩০কেজি হারে চাল ক্রয় করতে পারছেন ২৭২৩টি পরিবার । উপজেলার ৮টি ইউপিতে ৮জন ডিলারের মাধ্যমে রেশন কার্ডের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে।
শনিবার আনুষ্ঠানিক ভাবে গোয়ালঅবাজার, তাজপুর ও উমরপুর ইউনিয়নে সাবেক সাংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার উমরপুর ইউপি ৩শ’ ২৭টি, সাদীপুর ইউপি ৪শ’ ২৪টি, পশ্চিম পৈলনপুর ইউপি ১শ’ ৯০টি, বুরুঙ্গা ইউপি ২শ’ ৩৩টি, গোয়ালাবাজার ইউপি ৩শ’ ৪০টি, তাজপুর ইউপি ৩শ’ ৯২টি, দয়ামীর ইউপি ৪শ’ ২৩টি ও উছমানপুর ইউপিতে ৩শ’ ৯৪টি রেশন কার্ডসহ মোট ২৭২৩টি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডপ্রাপ্ত ২৭২৩টি সুবিধাভোগী পরিবার সংশ্লিষ্ট ইউপির নির্ধারিত ডিলারে নিকট থেকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এতে দরিদ্র সুবিধা ভোগীদের অনেক উপকার হবে।
আপনার মন্তব্য