সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫২

সিলেটে ওয়ার্কার্স পার্টির প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখা। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌরবিপনীস্থ সন্ধ্যাবাজারে পার্টির অস্থায়ী কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড দ্বীনবন্ধু পালের সভাপতিত্বে ও ইন্দ্রাণী সেন শম্পার পরিচালনায় আয়োজিত সভার মাধ্যমে সিলেটে এই কার্যক্রমের শুরু হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের সাথে যুক্ত থেকে যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়েছেন তাদের মধ্য থেকে বাছাই করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী বলেন, বামপ্রগতিশীল গণতান্ত্রিক কোন দলের সদস্য পদ পেতে হলে সেই দলের কোন না কোন অঙ্গসংগঠনের সাথে থেকে, সততার সহিত, সমাজতন্ত্রে বিশ্বাসী, গঠনতন্ত্র মেনে চলবে, নিম্নতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অসাম্প্রদায়িক হতে হবে সর্বপরি দেশাত্মবোধ থাকতে হবে এইগুণাবলী যাদের মধ্যে থাকবে শুধু তারাই ওয়ার্কার্স পার্টির প্রাথমিক সদস্যপদ পাবেন।

উক্ত কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুবমৈত্রী সিলেট মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খোকন, ছাত্রমৈত্রী সিলেট জেলা সভাপতি স্বপন দাস।

এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রী এমসি কলেজ শাখার আহ্বায়ক জয়ন্তী গোয়ালা, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জাতীয় শ্রমিক ফেডারেশন বিএডিসি আঞ্চলিক কমিটির মবশ্বির আলী, মোঃ খোকন, বাবুল মুন্ডা সহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত